এসআই পরেশ হত্যাসহ ১৮ মামলার আসামি জসিম গ্রেফতার

Jasim is arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জুলাই ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জুলাই ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন
এসআই পরেশ হত্যাসহ ১৮ মামলার আসামি জসিম গ্রেফতার
এসআই পরেশ হত্যাসহ ১৮ মামলার আসামি জসিম গ্রেফতার

আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী, একাধিক হত্যা ও অস্ত্র মামলাসহ ১৮ মামলার আসামী জসিম উদ্দিন প্রকাশ জসিম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, সাম্প্রতি চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সূত্র মতে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের একজন চাঞ্চল্যকর অপরাধী কক্সবাজার পৌরসভা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ২২ জুলাই দুপুরে র‌্যাব-১৫ সদর এর একটি আভিযানিক দল কক্সবাজার পৌরসভার গুনগাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাকাত জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। জসিম (৩৪), পিতা-সৈয়দ মিয়া, পূর্ব কাঠালতলি পাড়া, হোয়ানক, মহেশখালী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার জসিম পুলিশ সদস্য এসআই পরেশ বড়ুয়া হত্যা মামলারও আসামি। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ৫টি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।