মহেশখালীতে পুলিশী অভিযানে আটক ৯

Detention 9
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জুলাই ২০২৫ ০৯:৩৫ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জুলাই ২০২৫ ০৯:৩৫ অপরাহ্ন
মহেশখালীতে পুলিশী অভিযানে আটক ৯
মহেশখালীতে পুলিশী অভিযানে আটক ৯

কক্সবাজারে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

 বিজয়বাংলা নিউজকে উপরোক্ত বিষয় নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রীতুল কুমার শীল।

মঙ্গলবার থেকে বুধবার ভোররাত পর্যন্ত মহেশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সফি (৬৫), সভাপতি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছোট মহেশখালী; সুকুমার চন্দ্র দে (৪৯), সভাপতি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, বড় মহেশখালী; মোহাম্মদ শাহজাহান (২৫), সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ, হোয়ানক; মো. আবুল কালাম (৬০), সভাপতি, ১নং ওয়ার্ড, বড় মহেশখালী; মোহাম্মদ সেলিম (৫০), মেম্বার ও সভাপতি, ৭নং ওয়ার্ড, ছোট মহেশখালী; রহমত উল্লাহ (৪০), সভাপতি, ৯নং ওয়ার্ড, হোয়ানক; নুরুল কাদের (৪৫), ত্রাণ সম্পাদক, যুবলীগ, শাপলাপুর; রফিক উদ্দিন (৫৩), সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড, মাতারবাড়ি; ও নুরুল আলম (৭১), সদস্য, ৮নং ওয়ার্ড, মাতারবাড়ি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেফতারকৃদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।