কক্সবাজার পর্যটন এলাকায় ছিনতাইকারী আটক
Robber arrested
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর বিশেষ টিমের অভিযানে মোবাইল ছিনতাইকারী মাহমুদুল (১৮) আটক হয়েছে।
বৃহস্পতিবার সকালে পর্যটন জোন থেকে আটক মাহমুদুল ঈদগাঁও উপজেলার পালাকাটার ফজলুল হকের পুত্র।
বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটন শিল্প উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ যেমন আন্তরিক তেমন অপরাধ দমনেও সর্বদা সচেষ্ট। তিনি আইন শৃঙ্খলা রক্ষাসহ পর্যটক সেবা-উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।