শিবগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ও পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও তক্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও চিরন্তন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কৌশিক কুমারসহ অন্যরা।
মতবিনিময় সভায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয় ।