ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা নারী গ্রেফতার
কক্সবাজারে যৌথ অভিযানে ২টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং বোমা সাদৃশ্য বস্তুসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে ১৪ এপিবিএন জানিয়েছে, ৫ আগস্ট বিকালে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ১৪-এপিবিএন উখিয়ার দিক-নির্দেশনায় অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শুভেন্দু কুমার মুনসীর তত্তাবধানে কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক ঠাকুর দাশ মন্ডলের নেতৃত্বে কুতুপালং ক্যাম্প পুলিশ এবং বালুরমাঠ ক্যাম্প পুলিশের অস্ত্র বিরোধী যৌথ অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের রোহিঙ্গা নারী শ্রাবণী @ সাবু (৪০), পিতা : রশিদ এমআরসি নং : ৬১০৪২-A, ব্লক : ই, শেড নং-২৬, রুম নং-৬, উখিয়া এর বসত শেড হতে ওয়ান শুটার গান, রাউন্ড কার্তুজ এবং ককটেল বোমা সাদৃশ্য বস্তুসহ গ্রেফতার করে কুতুপালং পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানে সাথে ছিলেন বালুরমাঠ পুলিশ ক্যাম্পের এসআই ইয়ামিন সুমন, এসআই রমজান হোসেন, এএসআই আশিষ কুমার, এএসআই আরিফুজ্জান, এএসআই মোঃ আলী আজম, কুতুপালং পুলিশ ক্যাম্পের বিপাশা আক্তার, তানিয়া আক্তার, নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের নারী বিলাসী সিংহ, ঊর্মি আক্তার এবং সঙ্গীয় ইন্টেলিজেন্স সদস্য সাজেন্ট সৌরভ দে ও শাহাদাত হোসেন।