র্যাবের সোর্স পরিচয়ে চাঁদাবাজ 'মোস্তাক' গ্রেফতার
র্যাবের সোর্স পরিচয়ে এবং র্যাবের সিনিয়র অফিসারদের নাম ব্যবহার করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থানা এলাকায় চাঁদাবাজি, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি, অপহরন এবং ক্রস ফায়ারের ভয় দেখিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় এবং অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে র্যাব-১৫ জানিয়েছে, গোপন সংবাদে র্যাব-১৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গতকাল রাতে রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোস্তাক আহম্মেদকে নোহা কার, ফোন ও নগদ টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও প্রতারনা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার মোস্তাক আহম্মেদ (৪০), পিতা-মৃত কালা মিয়া, পানখালী, ৪নং ওয়ার্ড, টেকনাফ।
র্যাব-১৫ জানায়, মোস্তাকের সাথে র্যাব-১৫, কক্সবাজারের সাথে কোন সম্পৃক্ততা নেই। র্যাব সম্পর্কিত কোন তথ্য আদান-প্রদান বা র্যাবের সোর্স পরিচয় দিয়ে যদি কোন অনৈতিক লেনদেন করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবের নিকট জানাতে পারেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।