চাঁপাইনবাবগঞ্জে নতুন উদ্যোক্তা তোহরুলের স্বপ্ন পেঁপে থেকে আয় ২০ লক্ষ টাকা

Tohrul's dream is to earn Tk 20 lakh from papaya
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ আগস্ট ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ আগস্ট ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নতুন উদ্যোক্তা তোহরুলের স্বপ্ন পেঁপে থেকে আয় ২০ লক্ষ টাকা
গোমস্তাপুর সদর ইউনিয়নে নতুন উদ্যোক্তা তোহরুল ইসলামের স্বপ্ন পেঁপে থেকে আয় হবে প্রায় ২০ লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সদর ইউনিয়নে নতুন উদ্যোক্তা তোহরুল ইসলামের স্বপ্ন পেঁপে থেকে আয় হবে প্রায় ২০ লক্ষ টাকা। মাত্র দশ বিঘা মাটি লিজ নিয়ে পেঁপে, আঙ্গুর, মালটা, কমলা, পেয়ারাসহ ৩২ প্রজাতের ফলের চারা লাগিয়েছে। তারই মধ্যে ১৭ শত পেঁপে চারা রোপন করে মাত্র ৩৪ দিনে ফুল এসে গেছে। সেই সাথে প্রতিটা গাছে গাছে ফুলে ফলে ভরে গেছে। ফুল ফল দেখে মুগ্ধ হয়েছেন তার কষ্ট ও শ্রমের বৃথা যাবে না বলে জানান তোহরুল ইসলাম। তিনি আরো জানান বিদেশ থেকে আসার পর  স্কেভেটর দিয়ে মাটি কাটছিলাম বিভিন্ন সমস্যা কারণে সেটা বাদ দিয়েছি। ভাবছিলাম কি করব তাই মাত্র দশ বিঘা মাটি লিজ নিয়ে প্রজেক্টের কাজ শুরু করেছি আল্লাহর রহমতে প্রজেক্ট খুব সুন্দর হয়ে উঠেছে। তারই মধ্যে দেশী-বিদেশী ৩২ ধরনের ফলের চারা রোপন করা হয়েছে। যার মধ্যে বাড়ি অন মালটা, ভেদনামি মালটা ও বারোমাসি মালটা, রাম লঙ্গন কমলা, দার্জিলিংয়ের ছাতুক কমলা, ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর, মানিক চমন আঙ্গুর, বাই কুলুর আঙ্গুর, একলুর আঙ্গুর, মালিক আঙ্গুর, জাপানের জাতীয় ফল পারসিমন ও বারোমাসিক ফল, আলু বোখরা কাঁঠাল, এবাকাটন,লটকন ফলসহ  দুই ধরনের পেঁপের চারা রোপন করা হয়েছে। বাবু পেঁপে, রেডগান টু পেঁপে গাছে ৩৪ দিন যেতে যখন পেঁপে গাছগুলোতে ফুল এসে যায়। বর্তমানে গাছে গাছে ফুল ফল দেখে আশা করেছি ১৭ শত গাছে  প্রায় ২০ লক্ষ টাকা আয় হবার সম্ভবনা। প্রজেক্ট দেখার জন্য অনেক উদ্যোক্তা ও সাধারণ মানুষ  আসেন আমার প্রজেক্ট দেখে তাদের ভালো লাগে। আগামীতে আরও জমি লিজ নিয়ে প্রজেক্ট বাড়বে বলে জানান তিনি। শ্রমিক মহবুল ইসলাম জানান আমরা তোহরুল ভাইয়ের প্রজেক্টে পাঁচ জন শ্রমিক প্রতিদিন কাজ করি সারাদিন কাজ করে সন্ধ্যেবেলায় টাকা পেয়ে যায়। সে টাকা পেয়ে তখন হাট বাজার করে আমাদের সংসারে ছেলে-মেয়ে নিয়ে দিন কাটাই আমরা ভালো আছি। প্রজেক্ট প্রদর্শন এসে শম্ভু কুমার নন্দী জানান তোহরুল ভাইয়ের প্রজেক্টের পেঁপে কথা শুনে দেখতে এসেছিলাম যা দেখলাম তা অবশ্যই প্রশংসনিও এবং আরো যাদের দেখেছি তাদের মধ্যে তোহরুল ভাইয়ের প্রজেক্ট ব্যাতীক্রমি। 

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান এই উপজেলায় ৪৪ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পেঁপে যদি কাঁচা অবস্থায় খাওয়া হয় তখন পুষ্টি সবজি হিসাবে আর পাকা অবস্থায় যখন খায় তখন অত্যন্ত রসালো সুস্বাদু হিসেবে পরিচিত। বিভিন্ন স্বজনশীল পেঁপে গাছ চাষ হচ্ছে যেমন টেপলোড, রেডলেডি, বাবু, সুইটি, রেডগান টু, শাহীসহ বিভিন্ন পেঁপে চাষ হচ্ছে। এখন তরুণ চাষিরা উদ্বৃত্ত হচ্ছে এবং পেঁপে চাষের আর্থিক ভাবে লাভবান হচ্ছে। গ্রামে শিক্ষিত বেকার যুবকেরা এ পেঁপে চাষে আরো উদ্বৃত্ত হবে যেহেতু পেঁপে ভালো দাম বাজারে সারা বছর কৃষকেরা পাচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে উপসহকারীরা মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের পেঁপে চাষে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করছে। উপজেলা কৃষি অফিসের তরফ থেকে যদি কোন উপকরণ সহায়তা থাকে তবে অবশ্যই উদ্যোক্তাদের করা হবে যাতে পেঁপে চাষে উদ্যোক্তাদের মনে উৎসাহ জাগে।