কক্সবাজার পর্যটন এলাকায় পেশাদার চোর চক্র
Professional thieves gang in tourist areas
কক্সবাজার পর্যটন এলাকায় ছিনতাই, চুরি, পর্যটক নাজেহালসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। এসব প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।
শনিবার টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর একটি টহল দলের অভিযানে পেশাদার চোর চক্রের সদস্য তারেক (২২) গ্রেফতার হয়েছে। সে মহেশখালীর পুটিবিলা ৪নং ওয়ার্ডের রহমত উল্লাহর পুত্র। বর্তমানে কক্সবাজার পৌরসভার লাইট হাউজে বসবাস করেন।
বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পেশাদার মোবাইল চোর তারেক। তার কাছ থেকে পর্যটকের মোবাইল উদ্ধার করা হয়েছে। চুরি, ছিনতাই, পর্যটক হেনস্তাসহ যে কোন অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।