তেলখোলায় সাড়াশি অভিযানে অস্ত্র উদ্ধার

Weapon recovery
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ আগস্ট ২০২৫ ০৫:১১ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ আগস্ট ২০২৫ ০৫:১১ অপরাহ্ন
তেলখোলায় সাড়াশি অভিযানে অস্ত্র উদ্ধার
কক্সবাজারে দুর্গম পাহাড়ি এলাকা থেকে দেশীয় একনলা বন্দুক ও শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৫।

কক্সবাজারে দুর্গম পাহাড়ি এলাকা থেকে দেশীয় একনলা বন্দুক ও শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে   র‌্যাব জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রাখছে র‌্যাব-১৫, কক্সবাজার। প্রতিষ্ঠা থেকে দায়িত্ব এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে।

সাম্প্রতিক উখিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ, ডাকাতি এবং মাদকের প্রভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে শুক্রবার রাতে র‌্যাব-১৫, সিপিসি-২, (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল পালংখালি ইউনিয়নের তেলখোলা এলাকায় অপহরণকারী, ডাকাত ও মাদক কারবারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করে। 

 অভিযানে ১টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক এবং শর্টগানের ২ রাউন্ড গুলি) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়। এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা এইসব অস্ত্র ব্যবহার করে জানায় র‌্যাব। উদ্ধার অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে।