কক্সবাজারে ৯৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
2 arrested with 95,000 yaba pills
কক্সবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০০০ (পঁচানব্বই হাজার) পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) র্যাব-১৫, কক্সবাজার এর একটি অভিযানিক দল রামুর রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৫০০০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হল মোঃ ফরিদুল আলম সিকদার (৫৫), পিতা-মৃত ফরুখ আহমদ সিকদার, অফিসের চর, সিকদার পাড়া, ২নং ওয়ার্ড, ফতেখাঁরকূল, রামু ও রায়হান উদ্দিন (৩০), পিতা-মৃত বজল আহমদ, ঘোনার পাড়া, ৭নং ওয়ার্ড, রাজারকূল, রামু।