ইন্টার্ণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান রামেকে আনলেন হৃদরোগের জন্য বিনামূল্যে ১৭ কোটি টাকার ওষুধ

Free medicines worth Tk 17 crore
নিজস্ব প্রতিবেদক: ২৯ আগস্ট ২০২৫ ০৯:০৪ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৯ আগস্ট ২০২৫ ০৯:০৪ অপরাহ্ন
ইন্টার্ণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান রামেকে আনলেন হৃদরোগের জন্য বিনামূল্যে ১৭ কোটি টাকার ওষুধ
ইন্টার্ণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান রামেকে আনলেন হৃদরোগের জন্য বিনামূল্যে ১৭ কোটি টাকার ওষুধ

মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) বা হৃদ্‌যন্ত্র বিকল (হার্ট অ্যাটাক) হওয়া রোগীদের জন্য নেদারল্যান্ড থেকে বিনামূল্যে ১৭ কোটি টাকা মূল্যের আড়াই হাজার ভায়াল অ্যাল্টেপ্লেস ইনজেকশন এনেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ইন্টার্ণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডস থেকে গত ২৫ আগস্ট রামেকে এসে পৌছেছে জীবন রক্ষাকারী এসব ওষুধ। হাসপাতালের হৃদরোগ বিভাগে এরই মধ্যে এসব ওষুধ প্রয়োগ শুরু হয়েছে। অন্তত ৫০০ রোগী বিনামূল্যে এই ওষুধটি পাবেন।

শীর্ষ শ্রেয়ান রাজশাহী মেডিকেল কলেজের ৬১ ব্যাচের শিক্ষার্থী। তিনি স্ট্রোক নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষকদের মাধ্যমে দাতা সংস্থার সঙ্গে পরিচয় হয়। গবেষণার সূত্র ধরে তিনি এই ইনজেকশন বিনামূলে নিয়ে আসার ব্যবস্থা করেন। তাঁর এই উদ্যোগে সহযোগিতা করেছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।