রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

Arrest 1
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন
রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে  অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ২ সেপ্টেম্বর বিকেলে রামু থানা পুলিশের একটি আভিযানিক দল রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ আবু তাহের (২৫), পিতা সুলতান আহমদ, ঘিলাতলী, রাজাপালং, উখিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।