মহেশখালীতে ৩ অস্ত্রধারী গ্রেফতার
3 armed men arrested
কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ তিনজন অস্ত্রধারী গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ২ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার গোরকঘাটা জেটি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ সাইফুল ইসলাম (২৫), পিতা- মোহাম্মদ হোসেন, দক্ষিণ পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, গোলবাহার খাতুন (৬৫), স্বামী-মৃত আব্দুল হাকিম, আলীর জাহাল, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড এবং দিলবার বেগম (৬০), স্বামী-মৃত সুলতান আহম্মদ, আলীর জাহাল, এস এম পাড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।