নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক ১

Detention 1
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১০ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১০ অপরাহ্ন
নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক ১
............সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে জেলহাজতে পাঠিয়েছে। শুক্রবার  (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাটনা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আতাউর রহমান (২৮)। বাবার নাম গিয়াসউদ্দিন। বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটনা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় স্হানীয়রা টের পায়। স্হানীয়রা একত্রিত হয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও আতাউর রহমান ধরা পড়ে। এ সময় স্হানীয়রা তাকে বৈদ্যুতিক পুলের সঙ্গে বেঁধে রাখে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্হানীয়রা। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আতাউর রহমানের বিরুদ্ধে এর আগেও চুরির মামলায় ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।