মা দুর্গা দেবী আসছে

Goddess Durga is coming
নিজস্ব প্রতিবেদক: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
মা দুর্গা দেবী আসছে
মা দুর্গা দেবী আসছেন । প্রতীক ছবি

মা দুর্গা দেবী আসছেন । প্রকৃতিতে লেগেছে রং ।প্রকৃতি হচ্ছে অপূর্ব সুন্দর । অশরী শক্তি দমনে শান্তি ভালবাসা সাম্যের বার্তা নিয়ে  তার আগমন হয় বলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বলেন । চলছে তাকে বরণ ও তার পূজার প্রস্তুতি । এটি হিন্দু সম্প্রদায়ের  বড় পূজা । এই পূজা শুরু নিয়ে নানা কথা শোনা গেলেও জানা যায় রাজা কম্পরায় রাজশাহীর তাহেরপুরে এ পূজা শুরু করেন ।  ভারতের পশ্চিম বাংলা সহ কয়েকটি অঞ্চলের বাঙালিদের কাছেও এটি বড় উৎসব ।

এই পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়  মহালয়, চোখ দান ,মন্ত্র  পাঠ ,অর্চনা কুমারী পূজা , সিধুর খেলা । শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদীয়া পূজা বলা হয় । নানা আয়োজন থাকে  নতুন পোষাক পড়া , দু : স্থদের সহযোগিতা , বিশেষ প্রার্থনা , শান্তি সভা , প্রতিমা দর্শন , প্রতিমা প্রণাম , আপ্যায়ন সংগীত অনুষ্ঠান , উপাহার দেয়া নেয়া , ঘুরে বেড়ানো , শুভেচ্ছা বিনিময় । হিন্দু স্প্রদায়ের চিন্তা বিধদের মতে দুর্গা দেবী আসেন অন্যায় অনাচার হানাহানি বিদ্ধেষ বন্ধ করতে । ধর্ম প্রচার করে মানুষের মধ্যে ধমীয় ভাবনা ছড়িয়ে দিতে ।

এবার রাজশাহী মহানগরীতে ৮০টি মন্ডব হবে । এর মধ্যে ৪টি নতুন মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে । প্রতিমা তৈরীর কাজও শেষের দিকে। দশমিতে তার আগামি দিনের আগমনের প্রত্যাশায় তাকে বিদায় দেওয়া হবে নদীতে বিসর্জনের মাধ্যমে। পূজা শুরু হবে ২৮ সেপ্টেম্বর তার আগমনকে কেন্দ্র করে শিশু কিশোরদের মধ্যে বইছে আনন্দের জোয়ার আর নানা আয়োজন । জানা গেছে  প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারী থাকবে । ৯ সেপ্টেম্বর মঙ্গলবার প্রশাসনের সভা হবে ।

হিন্দু বৌদ্দ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ।ও সাধারণ সম্পাদক অশোক কুমার শাহা সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যাতে এই উৎসব নিবিগ্নে করতে পারে যে ব্যাপারে তারা সচেষ্ট। বাজারে বিপনী বিতানে চলছে কেনা কাটা , পূজামন্ডব গুলি আলো ফুল বাহারি সেজে সাজানো হবে ।