প্রাধিকারবিহীন রেল কর্মচারীদের এসি কোচে ভ্রমনে নিষেধাজ্ঞায় কর্মচারীদের ক্ষোভ
গত ০৮-০৯-২০২৫ তারিখ পশ্চিম রেলে এক আদেশ জারি করেন পশ্চিম রেলকতৃপক্ষ।দপ্তরাদেশটিতে বলা হয় প্রাধিকারবিহীন কোন রেলওয়ে কর্মকর্তা বা কর্মচারী এসি,এসি কেবিন বা এসি বার্থে ভ্রমন করতে পারবেনা।
আদেশটি জারির দিন থেকেই রেলের কর্মচারী ও রেলওয়ে নেতৃবৃন্দরান ক্ষোভে ফেটে পড়েন।এছাড় দপ্তরাদেশ অনতিবিলম্বে বাতিল করা না হলে আন্দোলনের হুমকি দেন রেলওয়ের সংগঠন গুলো।
রেল কর্মচারীরা বলছেন,টিকেট ছাড়া পাবলিক থাকলে সমস্যা নাই। রেলওয়ে স্টাফ থাকলে সমস্যা কেন?
আবার অনেকের অভিযোগ ট্রেনের রানিং স্টাফ গার্ড, এটেন্ডেন্স, পে- অপারেটর,পাওয়ারকার ড্রাইভার,এসি অপারেটর, টিটি সহ প্রায় সময় তারা টাকার বিনিময়ে টিকিট বিহীন লোক উঠায় তখন কতৃপক্ষের সমস্যা হয়না।
সমস্যা হয় শুধু স্টাফ উঠলে।
বিআরইএল রাজশাহী শাখা ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদল রাজশাহী শাখার নেতারা আদেশটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তারা বলেন,বাংলাদেশ রেলওয়েতে যারা মাথার ঘাম পায়ে ফেলে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, দিন -রাত পরিশ্রম করে রেল চলাচল স্বাভাবিক রেখেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ষড়যন্ত্রের শামিল এই দপ্তরাদেশটি। এই দপ্তরাদেশের মাধ্যমে রেলওয়ের সকল কর্মচারীদের কে অপমানিত করা হয়েছে।
তবে,পশ্চিম রেলের সংশ্লিষ্ঠ কর্মকর্তারা বলছেন,
দপ্তরাদেশটিতে সংক্ষেপে প্রাধিকারবিহীন শব্দটি ব্যবহার করা হয়েছে।প্রাধিকারবিহীন শব্দটি টিকিট বিহীন যাত্রীদের বোঝানো হয়েছে।
টিকিট ছাড়া রেল ভ্রমন দণ্ডনীয় অপরাধ।সেটা এসি বা ননএসি কোচ হোক।রেলওয়ে আইনে ট্রেনের ভেতর টিকিট বিহীন যাত্রীকে গন্তব্য থেকে শেষ যাত্রা পর্যন্ত ভাড়ার দ্বীগুন অর্থ আদায় করা বিধান রয়েছে।এছাড়া অনাদায়ে জেলের বিধানও রয়েছে।
দপ্তরাদেশটিতে বলা হয়েছে,টিকিট ছাড়া কেউ এসি কোচে উঠতে পারবেনা।সে সাধারন যাত্রী বা রেলের চতূর্থ শ্রেনীর কর্মচারী থেকে চীফ পদের কর্মকর্তা হোক।এটা সবার জন্য প্রযোজ্য।
কতৃপক্ষ বলছেন,তারা লক্ষ করছে ট্রেনের এসি কোচ বা,কেবিনে সিট ফাঁকা থাকলেই রেলের কর্মচারীরা সেই সীটে বসে ভ্রমন করে,যা রেল আইনে দণ্ডনীয় অপরাধ।
কতৃপক্ষ চেকিংয়ের সময় রেল কর্মচারীদের টিকিট ছাড়াই ট্টেনের সীটে বসা পায়।তাদের এবিষয়ে সতর্ক করার পরও এমন ঘটনার বার বার পুনোরাবৃত্ত কোরছে।
যে হেতু এসি কোচ গুলোতে ভিআইপি যাত্রীরা ভ্রমন করে থাকেন তাই এই কোচের স্টান্ডিং টিকিটও দেয়া হয়না।কোন রেল কর্মচারীকে ছোট করার জন্য নয়,বরং যাত্রী সেবার মান নিশ্চিত রাখতেই এই দপ্তরাদেশটি জারি করা হয়েছে বলে রাজশাহী রেল ভবন কতৃপক্ষ জানিয়েছেন।