হাটে পটল, মরিচ বিক্রি করতে যাওয়া হলো না এরফান কবিরাজের।। "গরুবাহী ভুটভুটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত।"

Irfan Kabiraj
প্রতিনিধি বদলগাছী(নওগাঁ) ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১২ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী(নওগাঁ) ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১২ অপরাহ্ন
হাটে পটল, মরিচ বিক্রি করতে যাওয়া হলো না এরফান কবিরাজের।। "গরুবাহী ভুটভুটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত।"
নওগাঁর বদলগাছীতে সাইকেলে করে কাঁচামাল বিক্রি করতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজ(৭০) নামে এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে
 নওগাঁর বদলগাছীতে সাইকেলে করে কাঁচামাল বিক্রি করতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজ(৭০)  নামে এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বদলগাছীর সেনপাড়া ১০মাথা নামক স্থানে সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম এরফান কবিরাজ (৭০) উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলার রাহমান কবিরাজের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার১৩ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় রসুলপুর থেকে বদলগাছী হাটে সাইকেলে করে পটল কাঁচা মরিচ বিক্রি করতে আসার সময় আধাইপুর ইউনিয়নের সেনপাড়া মোড়ে পৌঁছলে মহাদেবপুরের মাতাজিহাট থেকে জয়পুরহাটগামী  গরুবাহী ভুটভুটি সরাসরি ধাক্কা দিলে এরফান কবিরাজ(৭০) পাকা রাস্তা উপর পড়ে যায়। ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজের মাথা ফেঁটে যায় এবং ঘটনাস্থলেই এরফান কবিরাজের মৃত্যু হয়। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় লোকজন এরফান কবিরাজকে নিয়ে বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার এরফান কবিরাজকে মৃত বলে ঘোষনা করে।

হাটের দিন হওয়ায় দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভীড় জমে যায়। খবরপেয়ে বদলগাছী থানা পুলিশের এস আই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে আসে এবং ঘটনাস্থল থেকে ভুটভুটি ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

 এ ব্যপারে বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন,  এ ব্যপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ভুটভুটি ও সাইকেল জব্দ করা হয়েছে। পরিবারের অনুরোধে অভিযোগ না থাকায় নিহতের লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।