চাঁপাইনবাবগঞ্জে ইনার হুইল ক্লাবের অর্থ সহায়তা প্রদান
ইনার হুইল ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা-৩২৮ দুস্থদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে।
এর আগে সংগঠনটির কর্মীরা চিকিৎসা সহায়তার জন্য মাঠ পর্যায়ে খোঁজ-খবর নিয়ে পৌর এলাকার ঈশা আলী, সুফিয়া খাতুন ও শামীম নামে তিনজন দুস্থের তালিকা নির্বাচন করেন।
শনিবার বেলা এগারোটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কোট চত্বরে নারী কল্যাণী সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দুস্থদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের জেলা শাখার সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক বিলকিস আরা মহুয়া এবং আই.এস.ও রোকসানা আহমদ প্রমূখ।
সভাপতি ফারুকা বেগম জানান, চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। আগামী দিনেও দুস্থদের পাশেই থাকবে। এ ধরনের মানবিক কাজে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি ।
চিকিৎসার জন্য অর্থ সহায়তা পেয়ে সুফিয়া খাতুন ইনার হুইল ক্লাবের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।