পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি

Rural Development Center Jobs
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৭ অপরাহ্ন
পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি
পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ........সংগৃহীত ছবি

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল শনিবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র

পদের নাম: এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ)

লোকবল নিয়োগ: ০৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের দক্ষতা। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজী টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক। মাইক্রোফিন ৩৬০ অথবা সমগোত্রীয় সফটওয়্যার চালানোর দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০  টাকা। স্থায়ীকরণের পর ৪৭,৮২৫  টাকা

অন্যান্য সুবিধা:  মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর  ২০২৫