চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে কারাম পূজায় আনন্দে মেতেছে আদিবাসীরা

Karam Puja
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন বিশেষ সংবাদ
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে কারাম পূজায় আনন্দে মেতেছে আদিবাসীরা
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে কারাম পূজায় আনন্দ মেতেছে আদিবাসীরা।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে কারাম পূজায় আনন্দ মেতেছে আদিবাসীরা। বুধবার সন্ধ্যায়  উপজেলায় শেরপুর আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত কারাম পূজায় আনন্দ উল্লাসের সাথে উদযাপন করেছেন। আদিবাসীরা জানান এই কারাম পূজায় উদযাপন শুরুতে কারাম ডাল কেটে আনতে হয়। সে ডালকে বরণ করার জন্য আদিবাসী মেয়েরা উপেস করে থাকেন এবং স্নান করে সে ডালকে বরণ করেন।আদিবাসীদের এ বছর উৎসবের দিন বিকেলে পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, শাড়ি আর ঢোল মাদলের তালে তালে রিমঝিম নাচ ও গানে সমতলের আদিবাসীদের চারপাশ ছিল মুখরিত। ঢোল আর মাদলের তালে নাচে-গানে উদযাপন করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব।


কারাম উৎসবকে আবার ডাল পূজাও বলা হয়ে থাকে। আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে কারাম একটি পবিত্র গাছের নাম। এই গাছকে মঙ্গলের প্রতীক বলা হয়ে থাকে। কারাম ডাল মাটিতে পুঁতে বিভিন্ন আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ, গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে এই পূজা করা হয়। আর এ দিনটির জন্য অধির আগ্রহে থাকেন তারা। কারাম ডাল আনা সুমন কিসপটা জানান, উৎসবে শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নর-নারী গ্রামের পূজাস্থানে জড়ো হন। সেখানে পুরোহিত নতুন প্রজন্মের কাছে কিচ্ছা আকারে কার্মা ও ধার্মা দুই ভাইয়ের কাহিনি তুলে ধরেন। কিচ্ছা বলা শেষ হলে হলে উপোস থাকা নারীরা পরস্পরকে খাবারের আমন্ত্রণ জানিয়ে উপোস ভাঙেন। পরে বেদিতে পুঁতে রাখা কারাম ডালের চারপাশ ঘুরে ঘুরে ঢাক ঢোল ও মাদলের বাজনার তালে তালে নৃত্য পরিবেশন করেন নারীরা। পূজা পর্ব শেষে সবাই মিলে গীত গাইতে গাইতে কারাম ডালকে পুকুরে বিসর্জন দেন। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান উৎসব কারাম। ভাদ্র মাসের পূর্ণিমায় এ উৎসবের আয়োজন করে তারা। ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত গ্রামগুলোতে কারাম বৃক্ষের ডাল নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। 

ডাল বরণব করা উপোসকারী ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুনিকা তিগ্যা, সুর্বনা তিসপটা, স্মৃতি টপ্প্য জানায়, ঈশ্বরের কাছে চাওয়া পড়াশুনায় ভালো করাসহ যেন জীবনে উন্নতি করতে পারি। এছাড়া বাবা-মা’র সেবা করাসহ দেশবাসীর সেবা করতে পারি। এ উৎসবে দল বেঁধে নাচতে পেরে অনেক খুশি।

 আদিবাসীরা হচ্ছে প্রকৃতির পূজারি। তারা মনে করে প্রকৃতি তাদের ভালো রাখতে পারবে। এ লক্ষ্যে তারা কারাম পূজা করে থাকে। এ পূজা পরিবার, সমাজ ও দেশের মঙ্গল বয়ে নিয়ে আসবে বলে মনে করা হয়।