নিয়ামতপুরে বিএনপির মতবিনিময় সভা

BNP's opinion exchange meeting
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন রাজনীতি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন
নিয়ামতপুরে বিএনপির মতবিনিময় সভা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলার সাংশৈইল হাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। 

উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিবর রহমান মেম্বারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো। 

এছাড়াও মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, সকল নেতাকর্মীকে একসাথে থেকে ডা. ছালেক চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ডা. ছালেক চৌধুরী একজন উচ্চ শিক্ষিত এবং সৎ মানুষ। তিনি নিয়ামতপুরে বিএনপিকে সুসংগঠিত করেছেন।