অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা
sports competition
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া কার্যালয়।
সকাল ১০টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন প্রমূখ। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৮০ জন অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অংশ নেয়।