নিয়ামতপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

electricity
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন
নিয়ামতপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরাইল ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের দুরুল ইসলামের ছেলে ও পোরশা ছাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। নিহতের মৃত্যু সংবাদটি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আলাউদ্দিন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মারুফ মাগরিবের নামাজ শেষ করে নিজ বাড়ির  রান্নাঘরের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলো। অসাবধানতা বশত হঠাৎ  বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে।বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করেন তার মা। সঙ্গে সঙ্গে  তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।