ডজন মামলার আসামি শীর্ষ মাদক কারবারি 'জাহাঙ্গীর' ৩ সহযোগীসহ গ্রেফতার
কক্সবাজারে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক মামলাসহ ১২ মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে সিপিসি-১ (টেকনাফ), র্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ ২নং হ্নীলা ইউনিয়নের লেদায় অভিযান চালিয়ে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক মামলাসহ ১২ মামলার আসামী জাহাঙ্গীর আলমকে (৩৫) ধৃত করে।
জাহাঙ্গীরকে ধৃত করার সময় এবং ধৃত করার পরে তার শোর চিৎকার ও নির্দেশে সহযোগী ৫০/৬০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে র্যাবের আভিযানিক দল ও সঙ্গীয় ফোর্সের উপর লাটি সোটা নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে ও রাস্তা ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের নিক্ষিপ্ত ইট-পাথরের আঘাতে র্যাবের কয়েকজন সদস্য আহত হয়।
পরে ঘটনাস্থল হতে জাহাঙ্গীরের দুই জন সহযোগী মোঃ ছালাম (১৮) (রোহিঙ্গা) ও মোঃ আনোয়ার হোসাইনকে (২৭) র্যাব আটক করে।
উল্লেখ্য যে, ধৃত আসামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল টিমের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ১২টি মামলা রয়েছে।
গ্রেফতাররা হল জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-মৃত লাল মিয়া, লেদা, পূর্ব পাড়া, হ্নীলা, ৮নং ওয়ার্ড, টেকনাফ, মোঃ ছালাম (১৮) (রোহিঙ্গা), পিতা-মৃত আঃ হামিদ, ক্যাম্প নং-২৪, লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প, হ্নীলা, টেকনাফ ও মোঃ আনোয়ার হোসাইন (২৭), পিতা-ছৈয়দ নূর, দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া, ৫নং ওয়ার্ড, মহেশখালী, বর্তমান : লেদা, পুরাতন স্টেশন, হ্নীলা, টেকনাফ।