শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা দুরুল হোদার উপহার বিতরণ
On the occasion of the autumn Durga Puja
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দুরুল হোদা।
২৮ সেপ্টেম্বর রবিবার বিকালে মুন্ডুমালা পৌরসভার ৫ নাস্বার ওয়ার্ড ঝলঝলিয়া গ্রামে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দিলিপ মার্ডির সভাপতিত্বে ও শ্রীকান্ত হেমরমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির।
শুভেচ্ছা জানিয়ে দুরুল হোদা বলেন,“দুর্গাপূজা আমাদের জাতীয় উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ,সামগ্রী গ্রহণ করতে আসা স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বিএনপি নেতা দুরুল হোদাকে ধন্যবাদ জানান।