রাজশাহীর তানোরে মন্দির ভাঙার হুমকি আতঙ্কে নিয়ে দুর্গাপূজা উদযাপন করছে আদীবাসীরা
রাজশাহীর তানোর উপজেলার সরঞ্জাই ইউনিয়নের নবনবীতে সার্বজনীন দূর্গামন্দির ভাঙার হুমকির আতঙ্কে নিয়ে দুর্গাপূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বী আদিবাসীরা।
অভিযোগ উঠেছে রাজশাহী নগরীর রাজপাড়া থানার চন্ডীপুর ঝাউতলা মোড়ের জহুরুল ইসলাম জহীর (৪৭)
গত ২০ সেপ্টেম্বর প্রকাশ্যে হুমকি দেন, পূজা শেষে মন্দির ভেঙে ফেলা হবে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন,অভিযুক্ত জহুরুল ইসলামের বিরিদ্ধে(জহির)। মামলা নং--৭,১০/০৬/২০২৫। সে এই মামলার পলাতক আসামি ।
হুমকীদাতা জহীর মন্দীরের জায়গাসহ আশ-পাশের সকল সম্পত্তি তার পৈত্রিক সম্পত্তি বলে দাবি করে আসছে। তিনি প্রচার করে আসছেন,তার মা মুসলিম কবরস্থানের নামে জায়গাটি দান করেছেন,এখানে মন্দির থাকবে না, পূজার পর মন্দীর ভেঙ্গে ফেলা হবে।
তবে স্থানীয়রা বলছেন, এখানেই পূর্বপুরুষের দূর্গাপূজা হয়ে আসছে, এটা রেকর্ডীয় সম্পত্তি, খতিয়ান-১৮৪ জেলা রাজশাহী, থানা তানোর, মৌজা - নবনবী,জে এল নং ১০১, ১৯৬২ এস এ। রঘুনাথ ঠাকুর, সেবাইত মোহন্ত গনপতি দাস গোস্বামী,পিতা, লক্ষী নারায়ণ গোস্বামী,হাল সাং ভারত,পক্ষে বাংলাদেশ সরকার নামে রেকর্ড, জমির পরিমান ৫১.৬৪ বাংলা মাপে ১৫৯ বিঘা।
অভিযুক্ত ভূমীদস্য জহির বিভিন্নভাবে চক্রান্ত, জাল দলিল করে সকল জমি গুলো দখলে নিয়ে নামে মাত্র মূল্যে বিক্রয়ের পায়তারা করে আসছে। এছাড়া জমিগুলো দখলে রাখতে টাকার বিনিময়ে অনেককে বসতি করে দিয়েছ।বসবাস কারি অনেকের অভিযোগ, কিছুদিন না যেতেই চুক্তির বেশি টাকা দাবি করে, না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ও তার ভাড়াটিয়া মাস্তান বাহিনী দলবল বেঁধে তাদের উপর হামলা ও মারধর করে। এছাড়া মামলায় কোর্টে হাজিরা দিতে আসলে তার মাস্তান বাহিনী দ্বারা তাদের প্রাণে মারার হুমকী দেয় এবং অপহরণের চেষ্টা করে।
মন্দীরের সভাপতি শ্রী সুধীর শিং বলেন এটা দেবত্তর সম্পত্তি পূর্বপুরুষের আমল থেকেই এখানে পূজা অর্চনা হয়ে আসছে । এছাড়া সনাতনী আদিবাসীরা এটা দেখভাল করে আসছে । এই সম্পত্তি কোন মুসলিম বা অন্য কেউ নিজের বলে দাবি করতে পারে না। এক ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের মানুষ কখনও মালিক হয় না।
মন্দীরটির সাধারণ সম্পাদক রিতেন চন্দ্র শিং বলেন, জহীর চক্রান্ত করে আদীবাসিদের হুমকি ও ভীত প্রদর্শণ করে মন্দীরের জমি নিজের বলে দাবি করে, মন্দীর ভেঙ্গে ভেঙ্গে ফেলার পায়তারা করছে,যা খুবই দুঃখ জনক।
তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও মন্দীরের সকল সম্পত্তি ফিরিয়ে দেবার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছেন আদীবাসি সম্প্রাদয়ের লোকজন।