রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Chadek Ali Sheikh
নিজস্ব প্রতিবেদক: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে  ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
রাজশাহীর ভদ্রা মোড়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রাজশাহীর ভদ্রা মোড়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ছাদেক আলী শেখ (৭০)। তিনি পাবনা জেলার ভাঁড়ারা পূর্ব জামুয়া এলাকার এ. রহমান শেখের ছেলে।

নিহতের নাতি মো. সোহানুর রহমান জানান, তারা ভিসা সংক্রান্ত কাজে রাজশাহী মহানগরীতে এসেছিলেন। ঘটনার সময় তার নানা রেললাইনের পাশে প্রস্রাব করতে যান। প্রস্রাব শেষে লাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের গতি বুঝে উঠতে না পেরে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ইতি জানান, তিনি বৃদ্ধকে রেললাইনের পাশে প্রস্রাব করতে দেখেন। ওঠার সময় তিনি খেয়াল করেননি যে ট্রেন আসছে। অসাবধানতার কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি মো. ফয়সাল বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।