ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা। ছবি: বিজয় বাংলা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন) জনসচেতনতা সভা কক্সবাজার সদরের দরিয়ানগর (বড়ছড়া) ঘাটে অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা। 

উপস্থিত ছিলেন কক্সবাজার সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, মেরিন ফিশারিজ অফিসার, ফিল্ড এসিস্ট্যান্টসহ স্থানীয় বোট মালিক, মাঝি-মাল্লা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।


অপরদিকের একই বিষয়ে দিনের আরেক জনসচেতনতা সভা বিএফডিসি ঘাটে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ছাড়াও অন্যান্য কর্মকর্তা, কক্সবাজার জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠক ফারকসহ বোট মালিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।