সপ্তমী পূজা উদযাপন নাটোর বৈকালি মন্দিরে

Saptami Puja Celebration
জেসিকা শেক ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেক ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন
সপ্তমী পূজা উদযাপন নাটোর বৈকালি মন্দিরে
শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা আজ নাটোরের বৈকালি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

শারদীয় দুর্গোৎসবের  সপ্তমী পূজা আজ নাটোরের বৈকালি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দিরে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বৈকালি মন্দিরে শুরু হয় সপ্তমী পূজার আচার অনুষ্ঠান। পূজা মণ্ডপে প্রবেশ করেই চোখে পড়ে সেজে ওঠা দেবী দুর্গার মনোমুগ্ধকর প্রতিমা, যাকে কেন্দ্র করে ভক্তরা করেন প্রার্থনা ও অঞ্জলি নিবেদন।

মন্দির কর্তৃপক্ষ জানান, মঙ্গল কলশ স্থাপন, নবপত্রিকা প্রবেশ এবং দেবীর অঞ্জলির মধ্য দিয়ে সপ্তমী পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পূজার বিশেষ আরতি, ধূপ-ধুনোর সুগন্ধ এবং ঢাক-ঢোলের বাদ্য মণ্ডপজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করে।

এদিন মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের মিলনমেলা। নারী-পুরুষ, শিশু ও প্রবীণ—সবাই নতুন পোশাকে, আনন্দ-উচ্ছ্বাসে দেবীর আরাধনায় অংশ নেন। পূজা উপলক্ষে বৈকালি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ভক্তদের জন্য ছিল প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা।

স্থানীয় ভক্তবৃন্দ জানান, সপ্তমী থেকেই মূলত দুর্গোৎসবের আনন্দঘন আবহ শুরু হয়। তাই আজকের দিনটি তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈকালি মন্দিরে এই উৎসব উপলক্ষে আগামী অষ্টমী ও নবমীতেও নানা ধর্মীয় আয়োজন চলবে।