পর্যটক হয়রানির দায়ে কিটকট ব্যবসায়িসহ আটক ৯

Detention 9
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
পর্যটক হয়রানির দায়ে কিটকট ব্যবসায়িসহ আটক ৯
পর্যটক হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

পর্যটক হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। গতকাল অভিযানে ৩ জন বোরকা বাহিনীর সদস্য, ২ জন হিজড়া, ৩ জন পেশাদার ছিনতাইকারি এবং ভাসমান অপরাধি (ঝাউ বাগানের) পর্যটক হয়রানি করার অপরাধে একজন কিটকট ব্যবসায়িসহ ৯ জনকে আটক করেছে।

বিজয়বাংলা নিউজকে রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পর্যটন শিল্প উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ যেমন আন্তরিক তেমন অপরাধ দমনেও সর্বদা সচেষ্ট। তিনি আইন শৃঙ্খলা রক্ষাসহ পর্যটক সেবা-উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।