“আমার মুক্তি সর্বজনের প্রাণের মাঝে” মহাত্মা গান্ধির ১৫৫তম জন্ম জয়ন্তী ও আহসানগঞ্জ গান্ধি আশ্রমের কথা
নেতাজী সুভাষ চন্দ্র বসুর আহ্বানে বিট্রিশ খেদাও আন্দোলন ও স্বদেশী আন্দোলনের অন্যতম পুরোধা প্রখ্যাত আইনজীবি ব্যারেষ্টার মহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধি ও প্রখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় সাধারণ মানুষদের সহযোগিতা করতে সেসময় বঙ্গীয় রিলিফ কমিটি গঠন করেন। ১৯২২ সালে অবিভক্ত ভারত বর্ষের এপার বাংলার নাটোর অঞ্চলের চলন বিল আশপাশ ও নওগাঁর আহসানগঞ্জ ( আত্রাই ) সহ এর আশে পাশে বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করতে আহসানগঞ্জ ( আত্রাই ) রেলস্টেশনের কাছে প্রতিষ্ঠানটির একটি শাখা প্রতিষ্ঠিত হয়। নেতাজী সুভাষ চন্দ্র বসু প্রতিষ্ঠানটি পরিচালনা করতে থাকেন। এখান থেকে স্বদেশী আন্দোলন ও বিদেশী পন্য বর্জনের ডাক বেগবান হয়ে উঠে। কোলকাতা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র নিরেন্দ্র চন্দ্র দত্ত পড়া বন্ধ করে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে আহসানগঞ্জ ( আত্রাই )এ চলে এসে এ প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। কয়েক বার কারাবন্ধি হয়েও তিনি থেমে যাননি। মহাত্মা গান্ধি ও আচার্য্য বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় এখানে এসে এই প্রতিষ্ঠানের কর্মকান্ডকে এগিয়েনিতে সহযোগিতা দেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এ প্রতিষ্ঠান কে সহযোগিতা দিতেন এবং এখানে এসে সাধারণ মানুষের সাথে আলোচনা করতেন।
এ প্রতিষ্ঠানটি বিদেশী পণ্য বর্জন ও স্বদেশী আন্দোলনকে শাক্তিশালী করতে স্বদেশী পদ্ধতিতে চিকিৎসা বিভাগ, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা বিভাগ, ঘানি বিভাগ, পশু পালন বিভাগ, গো প্রজনন বিভাগ, ঢেঁকি বিভাগ, মৌমাছি চাষ বিভাগ চালু করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহাত্মা গান্ধি এখানে অবস্থান নিয়ে এ অঞ্চলের মানুষকে স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ খেদাও আন্দোলনে সম্পৃক্ত করেন। পরবর্তীকালে এ প্রতিষ্ঠানটি কৃষক আন্দোলন ও মুক্তিযুদ্ধের পক্ষে থাকায় পাকিন্তান সরকার প্রতিষ্ঠানকে সুনজরে দেখেনি। মুক্তিযুদ্ধের সময় পাকিন্তানি সৈন্যরা মহাত্মা গান্ধির অবস্থান স্থল সহ পুরো প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দেয়। পরবর্তীতে বিশিষ্ট ব্যক্তিগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুন:প্রতিষ্ঠিত হয়। আহসানগঞ্জ ( আত্রাই ) বঙ্গীয় রিলিফ কমিটি গান্ধি আশ্রমে রূপান্তর হয়ে সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। সরকারী নিবন্ধন পাওয়া সার্বজনীন এই প্রতিষ্ঠানটি ১৩ সদস্য ও ১০ উপদেষ্ঠা কমিটি দ্বারা পরিচালনায় পরিচালিত হচ্ছে। ৯ একর জায়গায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার শান্তির বন্ধনকে শক্তিশালী করতে ভমিকা রেখে চলেছে।
এবারের ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম বার্ষিকী। তার জন্ম ১৮৬৯ সালে অবিভক্ত ভারত বর্ষে গুজরাটের কোর্ট বন্দরে। ১৯৪৮ সালে ৩০ জানুয়ারী ভারতের নয়া দিল্লির বিড়লা হাউজে নথুরাম গডসে নামে এক ব্যাক্তি তাকে গুলি করে হত্যা করে। তার বেড়ে উঠা শিক্ষা জীবন বিভিন্ন ক্ষেত্রে অবদান মৃত্যু নিয়ে বহু গবেষণা হয়েছে চলছে। প্রতি বছর তার জন্ম দিনে নওগাঁ জেলার আহসানগঞ্জ ( আত্রাই ) রেল ষ্টেশনের পূর্ব পাশে অবস্থিত গান্ধি আশ্রমের অনষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তি বর্গ সহ বহুজন উপস্থিত হয়ে থাকেন। প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ সহকারী চিকিৎসক, সাধারণ সম্পাদক সমাজসেবী ডা. নিরাঞ্জন দাস নানা সমস্য বাধার মধ্যেও নিজেকে এখনো প্রতিষ্ঠানটির সাথে নিজেকে সার্বক্ষণিক সম্পৃক্ত রেখেছেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
লেখক,সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।