মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাক্ষর জালিয়াতি॥ ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৪ অক্টোবর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৪ অক্টোবর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাক্ষর জালিয়াতি॥ ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার
মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার। ছবি: বিজয় বাংলা

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আইল্যান্ড হেলথ কেয়ার ও মহেশখালী প্যাথলোজিসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু জাফর মজুমদার। 

জুমাবার ৩ অক্টোবর বিকাল ৫টায় পরিচালিত মোবাইল কোর্টে মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের কারণে পৃথক দুটি মামলায় ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বিজয় বাংলা প্রতিদিনকে এসিল্যান্ড জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে জানান। উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় অভিযানে সাথে ছিলেন মহেশখালী থানা পুলিশ ও আনসার সদস্যদের বিশেষ টিম।