দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে যাকাত তহবিল হস্তান্তর

Transfer of Zakat funds
নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৫ ০৬:২৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৫ ০৬:২৫ অপরাহ্ন
দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে যাকাত তহবিল হস্তান্তর
দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে যাকাত তহবিল হস্তান্তর। ছবি: কাবিল হোসেন

দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে জীবিকা উন্নয়ন কেন্দ্র ‘পবা’ প্রকল্পের অধীনে দ্বিতীয় যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহীর ভেড়াপাড়া নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ যাকাত তহবিল হস্তান্তর করা হয়।

সিজেডএম জানায়, প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত মোট ৭১টি জীবিকা উন্নয়ন প্রকল্প/জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

এ ধারাবাহিকতায় রাজশাহীর পবা প্রকল্পের অধীনে দ্বিতীয় ধাপে ৩৯টি মুখ্যসদস্য পরিবারের মধ্যে মোট ৪৬ লাখ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যাকাত সঠিকভাবে বণ্টন করলে সমাজের দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয় এবং জীবনমান উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ওঠে।