পবার বিরস্তইলে দুইদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

football
নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
পবার বিরস্তইলে দুইদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পবার বিরস্তইলে দুইদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। চ্যাম্পিয়ন নওহাটা পৌরসভা কৃষক দল-রানার্সআপ আবদুল্লাহ বাইক। ছবি: বিজয় বাংলা

চ্যাম্পিয়ন নওহাটা পৌরসভা কৃষক দল-রানার্সআপ আবদুল্লাহ বাইক

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বিরস্তইলে দুইদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নওহাটা পৌরসভা কৃষক দল ০১-০ গোলে আবদুল্লাহ বাইক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এবং আবদুল্লাহ বাইক দল রানার্সআপ। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয় এবং খেলায় ১৬টি দল অংশগ্রহন করে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিরস্তইল এলাকাবাসী ও যুব সংগঠনের আয়োজনে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ দায়িত্বপ্রাপ্ত, রাজশাহী মহানগর কৃষক দল সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী জেলা বিএনপি সাবেক যুগ্ম-সম্পাদক মো. ওয়াদুদ হাসান পিন্টু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দল আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রদল সাবেক সভাপতি মো. শফিকুল আলম সমাপ্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর আলী মাস্টার, সহকারী শিক্ষক গোফুর মাস্টার, বড়গাছী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য গোলাম মোস্তফা, ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম বাবু, ৯নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী (সোনা), বড়গাছী ইউনিয়ন কৃষক দল পরিবেশ সম্পাদক মাজদার আলী, ৮নং ওয়ার্ডের যুবদল সহসভাপতি শফিকুল ইসলাম দুরুল, পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পারিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাহিদ হাসান, বড়গাছী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিরস্তইল এলাকাবাসী ও যুব সংগঠনের সদস্যবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।