নিষিদ্ধ সময়ের জব্দ ২৫ কেজি ইলিশ সরকারি শিশু পরিবারে বিতরণ
25 kg of Hilsa distributed to government children's families
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ শুরু হয়েছে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, মজুদ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান' উপলক্ষে শনিবার ৪ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলা বাজার ও শহরের কানাইয়া বাজার পরিদর্শন করা হয়। এসময় নিষিদ্ধকালীন সময়ে ইলিশ বিক্রি করায় উপজেলা বাজার থেকে জব্দ করা ২৫ কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল।