নাটোরে আইনজীবী ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু

Lawyer Bhaskar Bagchi
জেসিকা শেখ ০৫ অক্টোবর ২০২৫ ০৬:৫৫ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ০৫ অক্টোবর ২০২৫ ০৬:৫৫ অপরাহ্ন
নাটোরে আইনজীবী ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু
নাটোর জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি ভাস্কর বাগচী (৪৮) রহস্যজনকভাবে মারা গেছেন।

নাটোর জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি ভাস্কর বাগচী (৪৮) রহস্যজনকভাবে মারা গেছেন। শনিবার (৪ অক্টোবর) রাতে শহরের কানাইখালী এলাকার নিজ বাসভবনের সিঁড়ির নিচে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে ভাস্কর বাগচীকে বাড়ির ভেতরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার পরিবার। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ভাস্কর বাগচী দীর্ঘদিন ধরে নাটোর আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি হিন্দু মহাজোটের জেলা সভাপতি ও একজন কর উপদেষ্টা হিসেবেও পরিচিত ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে সহকর্মী আইনজীবী, রাজনৈতিক সহকর্মী ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নাটোর সদর থানার ওসি জানান, “এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আমরা সব দিক খতিয়ে দেখছি।”

এদিকে ভাস্কর বাগচীর মৃত্যুর খবরে শহরে শোকের আবহ নেমে এসেছে। আইনজীবী সমিতি ও বিভিন্ন সংগঠন তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।