আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ি গ্রেফতার
Four drug dealers arrested
কক্সবাজারে পুলিশের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার পিচ ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে।
রোববার ৫ অক্টোবর ২০২৫ খ্রি. ভোরে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতাররা হলো মোঃ কায়সার (২১), পিতা-ফরিদ আলম, বালুখালী, ২নং ওয়ার্ড, পালংখালী, উখিয়া, ফরিদ আলম (৪৭), পিতা-মৃত মোঃ আলম, বালুখালী, ২নং ওয়ার্ড, জালিয়াপালং, উখিয়া, ফোরকান (২৩), পিতা-মৃত নুর কবির, এফসিএন নং-১৮৯০২৫, ব্লক বি-সি/৬, ক্যাম্প-১১, উখিয়া ও আব্দুল কাদের (২০), পিতা-জোস মোহাম্মদ, ব্লক বি, ক্যাম্প-১২ (মরাগাছতলা), উখিয়া।