২য় দিনে বাঁকখালী নদী, নাজিরারটেক ও সোনাদিয়া মোহনায় অভিযান

Raids in Nazirartek and Sonadia estuaries
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন
২য় দিনে বাঁকখালী নদী, নাজিরারটেক ও সোনাদিয়া মোহনায় অভিযান
"মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫" (৪-২৫ অক্টোবর) কার্যক্রম বাস্তবায়নে কক্সবাজারের বাঁকখালী নদী, নাজিরারটেক ও সোনাদিয়া মোহনায় অভিযান পরিচালনা করা হয়েছে।

"মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫" (৪-২৫ অক্টোবর) কার্যক্রম বাস্তবায়নে কক্সবাজারের বাঁকখালী নদী, নাজিরারটেক ও সোনাদিয়া মোহনায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

রোববার ৫ অক্টোবর ২০২৫ খ্রি. ২য় দিন পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সদরের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযানের অংশ হিসেবে সকালে সদর উপজেলার চৌফলদন্ডী মাছঘাট এবং সন্ধ্যায় লিংক রোড বাজার পরিদর্শন করা হয়। সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড, পূর্ব জোন, বিসিজি স্টেশান, কক্সবাজার।