পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

Fire in garment factory
অনলাইন ডেস্ক ০৬ অক্টোবর ২০২৫ ০২:০৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৬ অক্টোবর ২০২৫ ০২:০৯ অপরাহ্ন
পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ছয় ইউনিট
___সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। 

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টার পর আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে। জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপিজেডের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।