পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে চালানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Murder due to past enmity
নিজস্ব প্রতিবেদক: ০৬ অক্টোবর ২০২৫ ০৭:২৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৬ অক্টোবর ২০২৫ ০৭:২৩ অপরাহ্ন
পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলাকে রাজনৈতিক  মামলা হিসেবে চালানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে চালানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে ৬ অক্টোবর সকালে  রাজশাহী সিটি প্রেসক্লাবে ভুক্তভোগী রঞ্জু আহমেদ সংবাদ সম্মেলনে তিনি বলেন ।

তিনি রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামে তার বাড়ি। তিনি কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন  । ২০০৯ সালের ৬ অক্টোবর বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রায়পুর বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষদের হামলার শিকার হন।  তারা  মোটরসাইকেল থামিয়ে সেটিতে ভাঙচুর চালায়। চিৎকারে তার পিতা শামসুল হক, ভাই গিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম ও মন্টু এগিয়ে যান। তখন ধারালো রামদা দিয়ে তার ভাই মন্টুকে কুপিয়ে আহত করে। তার পিতা এবং তাকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার ভাই মৃত্যুবরণ করেন। তিনি চারবছর পর তিনি অর্থের অভাবে পিতা  বিনাচিকিৎসায় মারা যান। তিনি  বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কখনও রাজনৈতিক মামলা ছিল না। দুই পরিবারের মধ্যে পূর্বশত্রুতার জের হিসাবে মারামারি হয় এবং ভাই মন্টু মারা যায়।

মামলা দীর্ঘদিন ধরে চলাকালীন সময়েও আসামিরা রাজনৈতিক মামলা হিসেবে দাবি করেনি। সকল সাক্ষীর জবানবন্দী শেষ হয়েছে। জেরার সময়ও মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে কোনো বক্তব্য আসেনি। বর্তমানে মামলাটি যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ রয়েছে। কিন্তু আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অব্যাহতি পাওয়ার জন্য গত ৩০ জুন আবেদন করেছেন। প্রত্যেকের আবেদন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ স্বাক্ষর করে, ‘জোর সুপারিশ করছে। মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষী ও জেরাতে বিষয়টি রাজনৈতিক না- এটি স্পষ্ট।  মামলার  এজাহারে এটি রাজনৈতিক সংঘর্ষ হিসেবেও উল্লেখ নেই। মামলাটি যেন রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার করা না হয়, সে জন্য ইতোমধ্যে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

এছাড়া গত ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখায় লিখিতভাবে আপত্তি জানানো হয়েছে। তার আবেদনে সুপারিশ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি  তার ভাইয়ের হত্যার বিচার চান। দেশের আইনের প্রতি আস্থা রাখতে চান। তাই মামলাটি প্রত্যাহার না করা কিংবা আসামিদের অব্যাহতি না দেওয়ার জন্য সরকারের কাছে  দাবি জানান।