লেখক মনোরঞ্জন নন্দীর পরলোকগমন
Author: Manoranjan Nandi
নাট্যকার,গল্পকার,কলাম লেখক মনোরঞ্জন নন্দী আজ ৬ সেপ্টেবর নিজ বাস ভবনে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
তিনি ১৯৭৫ সালের ১০ অক্টোবর রাজশাহীস্থ একটি বিদেশী কার্যালয়ে যোগদান করেন। চাকুরীর পাশাপাশি তিনি ১৯৭৪ সাল থেকে সংবাদ পত্রে লিখা লিখি শুরু করেন।
১৯৮৯ সালে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে নাট্যকার হিসেবে তালিকা ভুক্ত হন। এর পর থেকে তিনি নিয়োমিত কলাম,নাটক ও গল্প লিখেছেন।এমন কি মৃত্যুর আগে অসুস্থতার মধ্যেও লেখার মধ্যে ছিলেন।এছাড়া মনোরঞ্জন নন্দি ১৯৫৮ সালের পহেলা জুন রাজশাহীর এক সম্ভ্রান্ত সনাতনী ঘরে জন্ম গ্রহন করেন।
ব্যাক্তি জীবনে তিনি সংবাদপত্রের সাথে জড়িয়ে পড়েন ফলে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে তার আন্তরিকতা সম্পর্ক ছিলো। এছাড়া তিনি খুব শান্ত সভাবের ও বন্ধু বান্ধব প্রিয় সাদামনের মানুষ ছিলেন।