সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে

National Safe Roads Day
নিজস্ব প্রতিবেদক: ০৬ অক্টোবর ২০২৫ ০৯:৪২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৬ অক্টোবর ২০২৫ ০৯:৪২ অপরাহ্ন
সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে
সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ অক্টোবর ২০২৫ইং সোমবার বিকেল ৪ টায় রাজশাহীর কোর্ট ষ্টেশনের নিকটে টুলটুলি পাড়া মোড়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে ও লায়ন্স ক্লাব অব রাজশাহী, লিও ক্লাব রাজশাহী ও আন্তর্জাতিক যুব সংগঠন জেসিআই রাজশাহীর একাত্বতায় সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক পথসভা, লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পেইন করা হয়। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিসচা রাজশাহীর উপদেষ্টা ও লায়ন্স ক্লাব রাজশাহীর প্রোগ্রাম চেয়ারম্যান প্রকৌশলী জিয়াউদ্দীন আহমেদ, লায়ন্স ক্লাব অব রাজশাহী-এর সভাপতি জনাব মামুন, নিসচা রাজশাহীর সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ও নিসচা রাজশাহীর সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ। এসময় বক্তারা সকলে বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

মাসব্যাপী এই কর্মসুচীর লক্ষ্য হলো-সবার মধ্যে ট্রাফিক আইন মানার অভ্যাস তৈরি করা এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা। এসময় আরও উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য-, সবুজ আলী, আজমিরা আখতার পাঁপিয়া, সদস্য- মিজান, মেরিনা, তুহিন, জেসিআই এর সদস্য সুয়ায়েব ফারদিন, মুস্তাকিম হোসেনসহ লায়ন্স ক্লাব অব রাজশাহীর সদস্যবৃন্দ।