আওয়ামী লীগ নেতা পিন্টুর মৃত্যুতে এমপি আসাদের শোক

MP Asad mourns the death of Pintu
নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৯ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নেতা পিন্টুর মৃত্যুতে এমপি আসাদের শোক
আওয়ামী লীগ নেতা পিন্টুর মৃত্যুতে এমপি আসাদের শোক

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন  তিনি।

শোক বার্তায় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাযার নামাজ আজ বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা ৩০ মিনিটে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরহুম আহ্সানুল হক পিন্টু এঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।