'রবিউল' গ্রেফতার ..

'Rabiul' arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ অক্টোবর ২০২৫ ০১:১২ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ অক্টোবর ২০২৫ ০১:১২ অপরাহ্ন
'রবিউল' গ্রেফতার ..
___সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে গ্রেফতার আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউলকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একতা বাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।


বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, বিগত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতার আসামি আব্দুল্লাহ আল কাইয়ুম (২৮) তার নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বর্তমান সরকার বিরোধী মিছিল করে দেশকে অস্থিতিশীল করার জন্য অবস্থান করছিল। উক্ত সংবাদ পাওয়ার পরপরই নতুন বাজার এলাকায় পুলিশ উপস্থিত হয়ে কাইয়ুমকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতার আসামিসহ মাতারবাড়ীর নতুন বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এজাহারনামীয় ১৫ জন আসামিসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন লোক পুলিশের সিএনজি গাড়ীর সামনে দাঁড়িয়ে গ্রেফতার আসামিকে নিয়ে আসতে বাঁধা প্রদান করে এবং এক পর্যায়ে পুলিশদের মারধর করে গুরুতর জখম করে এবং জোরপূর্বক পুলিশের সিএনজি গাড়ি হতে গ্রেফতার আসামি কাইয়ুমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।


ঘটনাটি গুরুত্ব বিবেচনা করে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ধারাবাহিকতায় গতকাল গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ (সিপিএসসি) এর একটি আভিযানিক চকরিয়া একতা বাজার এলাকা হতে মহেশখালী থানার মামলা নং-৪১, ৩০/৯/২৫ মূলে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতার মোঃ রবিউল (৩০), পিতা-জাফর আলম,  সিকদার পাড়া, ১নং ওয়ার্ড, মাতারবাড়ী, মহেশখালী। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।