রাজশাহীতে ৩দিন ব্যাপি উদ্যোক্তা উৎসব ও পণ্যপ্রদর্শনী’ শুরু
রাজশাহী, ৭ অক্টোবর ২০২৫ : রাজশাহী বিভাগীয় ‘উদ্যোক্তা উৎসব ও পণ্যপ্রদর্শনী’ মেলা শুরু হয়েছে।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (বিইডিসি)-এর আয়োজনে শহরের শাহ্ ডাইং কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ উৎসব ও পণ্যপ্রদর্শনী শুরু হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া আখতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী; ফারজানা ইসলাম, উপপরিচালক, বিসিক, রাজশাহী; এবং রোজিটি নাজনীন, সভাপতি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জডঈঈও)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমি আলম, একজন বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহেদ মাহমুদ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র।
আয়োজকেরা জানান, স্থানীয় নারী ও তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্যোক্তা নেটওয়ার্ক তৈরির সুযোগ তৈরি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প পণ্যের স্টল প্রদর্শিত হয় এবং নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণসহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তিনদিন ব্যাপি মেলা শেষ হবে ৯অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।