১৩ রোহিঙ্গা ও দুই আশ্রয়দাতা আটক

13 Rohingyas and two asylum seekers detained
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ অক্টোবর ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ অক্টোবর ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ন
১৩ রোহিঙ্গা ও দুই আশ্রয়দাতা আটক
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র‌্যাব-১৫।

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার গভীর রাতে কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে ওইসব রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের আটক করা হয়।

আটক আশ্রয়দাতারা হলেন কায়ুকখালী পাড়ার মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফয়াজ (৬৫)।

মঙ্গলবার ৭ অক্টোবর বিজয়বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ.ম. ফারুক।

তিনি বলেন, কিছু রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশনে বসবাস করার খবর পেয়ে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। পাশাপাশি তাদের আশ্রয়দাতা হিসেবে আব্দুল্লাহ ম্যানশনের মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।