কক্সবাজারে ৩ ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা

3 pharmacies fined Tk 60,000
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ অক্টোবর ২০২৫ ১২:০৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ অক্টোবর ২০২৫ ১২:০৯ অপরাহ্ন
কক্সবাজারে ৩ ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা
ঔষধ প্রশাসন অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

৭ অক্টোবর পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক কক্সবাজার পৌরসভার হাসপাতাল রোড ও বনবিভাগ রোড এলাকায় ৩টি ফার্মেসীতে পরিচালিত মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিক আইন,২০২৩ এর ৩০(৪),৪০(খ),৪০(গ) এবং ৪০(ঘ) নং ধারা ভঙ্গ করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজয়বাংলা নিউজকে জেলা ঔষধ পরিদর্শক কাজী মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে ব্যবসায়িদের সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার আহবান জানানো হয়েছে।