নিয়ামতপুরে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Self-employment training program
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৯ অক্টোবর ২০২৫ ১১:০৪ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৯ অক্টোবর ২০২৫ ১১:০৪ অপরাহ্ন
নিয়ামতপুরে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
নিয়ামতপুরে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

"দক্ষ যুব গড়ছে দেশ, কর্মসংস্থান বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ৭ দিনব্যাপী আত্মকর্মসংস্থানমূলক রাজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিয়ামতপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

প্রশিক্ষণের বিষয় হিসেবে রাখা হয়েছে  মৎস্য চাষ।

এই প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা স্বনির্ভর হয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।