বেয়নট চার্জ করে হার্ডিন্স ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেয় ॥ একশো ফুট নিচ থেকে উপরে উঠে আসা
আব্দুল লতিফ সেলিম পাবনার ক্রীড়া অঙ্গনে সাড়া জাগানো কৃতি সাঁতারু। পাবনা রাধানগর মজুমদার একাডেমীর ছাত্র পৌলানপুরের আব্দুল লতিফ সেলিম মুক্তিযুদ্ধে অংশ নেবার জন্য কেচুয়াডাঙ্গা ক্যাম্পে প্রাথমিক ট্রেনিং এর পর ভারতের শিলিগুড়ির পানিঘাটা ক্যাম্পে উচ্চতর ট্রেনিং নিয়ে অপরেশনে অংশ নেবার জন্য পাবনায় এলে ৮ আগষ্ট তাকে পাকিস্তানি সৈন্যদের কাছে ধরিয়ে দিলে তার উপর নির্যাতন শুরু হয়। তথ্য বের করতে না পেরে পাকিস্তানি সৈন্যরা তাকে ২১ আগষ্ট পৌলানপুরের বাড়িতে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করতে থাকে । কোন তথ্য না পেয়ে তাদের বাড়ি আগুন লাগিয়ে পুড়য়ে দেয়। ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েও কোন তথ্য বের করতে পারেনি। কৌশলে তিনি বলেন তিনি মুক্তিযোদ্ধা না তাই তার কাছে কোন তথ্য নাই ।
ক্যাম্পে থাকা পাকিস্তান সেনা বাহিনীর মেজরটির আস্থা অর্জন করলে মেজরটি তাকে ছেড়ে দেয় । কৌশলে তিনি বলেন মিথ্যা অভিযোগে তাকে হত্যা করা হতে পারে তাই নিরপত্তার কারনে ক্যাম্পে থাকতে চান । মেজরটি তাকে ক্যাম্পে থাকার অনুমতি দিলে তিনি মা বাবার সাথে দেখা করার অনুমতি নেয়ার ছলে প্রতিদিন দিনের বেলায় পাকিস্তানি সৈন্যদের তথ্য গুলি মুক্তিযোদ্ধাদের কাছে দিতে থাকেন। কিন্তু বুঝতে পারেননি পাকিস্তানি সৈন্যরা তাকে লক্ষ্য করছে। ৯ অক্টোবর ধরা পড়ে গেলে মধ্যরাতে তাকে হাত পা চোখ বেঁধে পাবনা সদর থেকে পাকশী হাডিংজ ব্রিজের একেবারে মাঝখানে ধরে নিয়ে যায়। চারিদিকে অন্ধকার নিচে পদ্মা নদীতে থৈ থৈ পানি। জোর করে জীব বের করিয়ে তাতে ছুরিঘাত করলে দাঁড়িয়ে থাকতে না পেরে পা দুটো ফাঁক করে কিছুটা বাঁকা হয়ে ব্রিজের উপর পড়ে গেলে পাকিস্তানি সৈন্যরা হাত পা চোখ আরো শক্ত করে বেঁধে বাম ঘাড়ের উপর বেয়নেট চার্জ করে একশ ফুট নীচে পদ্মানদীতে ফেলে দিলে বাঁধা বাঁকা হয়ে থাকা পা সোজা হয়ে বাঁধন ঢিলা হয়ে গেল ।
হাত চোখ বাঁধা থাকায় পায়ের বাঁধন খুলতে না পারলেও পায়ের ঢিলা বাঁধন নিয়ে সাতারু কায়দায় শরীরের সমস্ত শক্তি দিয়ে কোন রকমে ব্যাক স্ট্রোক মারতে মারতে প্রচন্ড রক্ত ক্ষরনের মধ্যেই পাঁচ কিলোমিটার দূরে দাদাপুর ঘাটের কাছে গিয়ে বাঁচাও বলে চিৎকার দিলে মাছধরা জেলেরা তাকে উদ্ধার করে বাঁধন খুলে সব কিছু জেনে ঝুঁকির মধ্যেই মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াছেক আলীর বাড়িতে পৌছে দেয় । এখানে কয়েকদিন থাকার পর ১১ অক্টোবর নৌকায় পাবনা জেলা সদরে আসার সময় সানিক দিয়ার চরে থাকা পাকিস্তানি সৈন্যদের সমথর্কদের নজরে পড়ে গেলেন। তারা মাঝিকে নৌকা থামাতে বললে মাঝি তা না করে বীর মুক্তিযুদ্ধো আব্দুল লতিফ সেলিম নির্দিষ্ট জায়গায় পৌছে দিলে তিনি এখান থেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে আড়াই কিলোমিটার দৌড়িয়ে খোজাপুর চরের এক গ্রামে জ্ঞান হারান। জ্ঞান ফিরে সুস্থতা বোধ করলে গ্রামবাসীরা পাবনার পৌলানপুরে তার মা বাবার কাছে পৌছে দিলে তাদের সাথে দেখা করে তিনি পরের দিন সীমান্ত পার হয়ে কচুয়াডাঙ্গা ক্যাম্প হয়ে কলকাতা হাসপাতালে চিকিৎসা নেবার পর আবার কেচুয়াডাঙ্গায় এসে এক সপ্তাহ পর মেজর ইকবালের সঙ্গে অ্যাডভান্স হয়ে রানীনগর চরে কমান্ডার মান্নানের বাহিনীতে যোগ দিয়ে হামছেপুর টেবুনিয়া, মাউখপুর মালকী সহ বিভিন্ন অঞ্চলে অ্যাকশন অপারেশন শুরু করেন।
লেখক তথ্য সংগ্রাহক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী রাজশাহী