রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

road accident
নিজস্ব প্রতিবেদক: ১০ অক্টোবর ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১০ অক্টোবর ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় রাবি শিক্ষক নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১০ অক্টোবর   শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা আনসার–ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনিসহ দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে মারা যান শিব শংকর রায়। আর গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।